দেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশা, ঘাসের ওপর জমে থাকা শিশির আর হিমেল বাতাসে বদলে যাচ্ছে প্রকৃতির চিত্র। সকাল গড়িয়ে বেলা বাড়লেও বাতাসে থাকছে শীতের আমেজ।
শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির প্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা আরো কমতে পারে। এতে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

