কানাইঘাট সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া শিশুসহ ১৬ নারী-পুরুষ আটক

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

কানাইঘাট সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া শিশুসহ ১৬ নারী-পুরুষ আটক

সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া শিশুসহ ১৬ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। তাদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী ও দুজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বুধবার যাদেরকে পুশইন করানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

এমএস/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন