প্রতিনিধি উপজেলা, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

জামালগঞ্জে অবৈধ মজুত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

জামালগঞ্জে অবৈধ মজুত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ
ছবি: আমার দেশ

সুনামগঞ্জের জামালগঞ্জে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ এর যৌথভাবে বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযানে সাচনা বাজার মসজিদ মার্কেট সংলগ্ন নবী হোসেনের গোডাউন থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। গোডাউনের ডিজেল ধানুয়াখালী গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে নবী হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় নবী হোসেনকে গোডাউনে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

‎অভিযানকালে ২০০ লিটারের ১০টি ড্রাম ও একটি খোলা ড্রামে থাকা অতিরিক্ত ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় আরও ৩টি খালি ড্রামও জব্দ করা হয়েছে।

‎জব্দকৃত ডিজেল ও ড্রামগুলো সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

‎ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান‎ জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান চলমান আছে। অবৈধ মজুত রোধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন