সিলেটে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

সংবাদপত্রের স্বার্থেই সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা দরকার

সিলেট ব্যুরো

সংবাদপত্রের স্বার্থেই সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা দরকার

গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, দেড় দশকে সংবাদমাধ্যমে নৈরাজ্য তৈরি হয়েছে। বিগত সময়ে প্রতিষ্ঠান মালিকরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেননি। কিছুটা হলেও ঢাকায় হয় কিন্তু মফস্বলে হয় না। তবে মালিকরা সুবিধা নিয়েছেন। সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সামাজিক মর্যাদাও থাকে না। সংবাদপত্রের স্বার্থেই সাংবাদিদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা দরকার।

সিলেট বিভাগের গণমাধ্যমকর্মীদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

রোবার দুপুরে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

কামাল আহমেদ বলেন, নীতিমালা না মেনে সংবাদপত্র ও টেলিভিশনের অনুমোদন দিয়েছে বিগত সরকার। বড় বড় ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে টিভি, পত্রিকা ,অনলাইন, রেডিও চালান। এতে সংবাদে কোন বৈচিত্র থাকে না। বিদেশে টিভি যিনি চালান তিনি পত্রিকার ডিক্লারেশন পান না।

কমিশনের সঙ্গে বৈঠককালে সাংবাদিকরা বেতন ভাতার নিশ্চিয়তা, ভুঁইফোড়, আন্ডারগ্রাউন্ড পত্রিকা বন্ধ, সংবাদপত্র ও মিডিয়ার প্রতিষ্ঠানের ওয়েজ বোর্ড কার্যকর, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত এবং সংবাদকর্মীদের কাজের বাধা ‘কালো আইন’ বাতিল করাসহ জনমুখী গণমাধ্যম প্রতিষ্ঠান গঠনে মতামত তোলে ধরেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন