ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় মাদরাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় মাদরাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদরাসার ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক সামসুল হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর মাদরাসা পরিচালনা কমিটির এই সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের ওই ছাত্রীকে ডেকে আনেন তিনি। পরে শিক্ষক মিলনায়তনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী শিক্ষককে আটক করে গণধোলাই দেয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাদ্রাসা সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম নিজামী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধিকতর পর্যবেক্ষণের পর তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হতে পারে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন