আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘ক্লিন-গ্রিন চাঁপাইনবাবগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

‘ক্লিন-গ্রিন চাঁপাইনবাবগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন
ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জ-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড়ে ‘ক্লিন-গ্রিন চাঁপাইনবাবগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য সামাজিক কার্যক্রম।

বছরব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকর, পৌর আমীর গোলাম রাব্বানিসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন