দৈনিক আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জে বোকা নদী ও আশপাশের দখলদারদের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের নেতৃত্বে জাউয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একজনকে ৫ হাজার টাকা জরিমানাসহ সেচ্ছায় স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয়। এবং আরেক ব্যবসায়ীকে ৭ দিনের মধ্যে মাটি সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী কঠোর আইন প্রয়োগ করা হয়।
এর আগে গতকাল আমার দেশ অনলাইনে ‘মাটি চাপায় নদীকে জীবন্ত হত্যা, বাদ যাচ্ছে না গুরুত্বপূর্ণ খাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম আমার দেশকে বলেন, নদী নিয়ে সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। নদী রক্ষায় প্রশাসন সব সময় কঠোর অবস্থায় রয়েছে। বোকা নদী রক্ষায় আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং আমরা এ বিষয় মনিটরিংয়ে রাখবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

