সুনামগঞ্জে ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জে ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের ছাতকে পরিবেশদূষণসহ ছাড়পত্র না থাকায় এক ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।

বিজ্ঞাপন

তিনি জানান, অনুমোদন না নিয়ে ইটভাটা দেওয়ার কারণে সুরমা ব্রিক ফিল্ডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন