বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা এম ইলিয়াস আলী পত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় তোষামোদি সাংবাদিকদের অবদান সবচেয়ে বেশি। গত দেড় দশকে বেশিরভাগ গণমাধ্যমই পরিমিতির জায়গাটা ঠিক রাখতে পারেনি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যায় কর্মকাণ্ডকে যেভাবে সমর্থন করে সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন সেটি স্বাধীন ও বস্তু নিষ্ট সাংবাদিকতায় যায় কি-না সেটি তারা বুঝেও না বুঝার বান করেছিলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি সব সময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। তার কোন নেতাকর্মী দ্বারা এই অঞ্চলে কোন সাংবাদিক হামলা ও মামলার স্বীকার হবে না। শেখ হাসিনা স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট থেকে সংবাদপত্র ও সাংবাদিকরা এর দায় কখনও এড়াতে পারে না।
মঙ্গলবার দুপুরে ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এর আগে তিনি উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

