শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ পাঁচ ঘণ্টা পর উদ্ধার

প্রতিনিধি, শাবিপ্রবি

শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ পাঁচ ঘণ্টা পর উদ্ধার

সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় থেকে পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে গোসলে নামলে শান্ত বণিক পানিতে ডুবে নিখোঁজ হন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

তিনি বলেন, তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় হাসপাতাল থেকে মৃত্যু সনদ পাওয়ার পর লাশ ক্যাম্পাসে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকতা শেষে ঠাকুরগাঁওয়ে পরিবারের কাছে পাঠানো হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন