ডাকাতির চেষ্টাকালে ১৮ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ডাকাতির চেষ্টাকালে ১৮ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

সুনামগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ১৮ মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় গৌরারং ইউনিয়নের লালপুর ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় গুলি, ধারালো ছুরি ও ২০০ গ্রাম মরিচের গুঁড়া।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের আরফিন নগরের আব্দুল মছাব্বিরের ছেলে এনামুল হক বাদশা (৩৫), অপরজন হলেন, তেঘরিয়া এলাকার নুরমান রশিদের ছেলে শামিনুর ইসলাম শিমুল (২০), উত্তর আরফিন নগরের জমির হোসেনের মেয়ে নিকতারা বেগম (৩২)।

গ্রেপ্তার এনামুল হক বাদশা ঢাকার উত্তরা ব্যাংকে ডাকাতি মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের শহীদ মিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে লালপুর ব্রিজে গেলে ডাকাতের দল শহীদ মিয়ার কাছ থেকে ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ ও ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করেন। এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পরে আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন