সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর কাওসার গ্রেপ্তার

সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর কাওসার গ্রেপ্তার

সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ডেবিল হান্ট অপারেশনে শহরের ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার কাওসার সুনামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সির ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির ছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃত আসামি সরকার পতনের ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্হিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন