সিলেটে হামে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: আমার দেশ

সিলেটে সন্দেহজনক হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন।

স্বাস্থ্য বিভাগের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের। তাদের মধ্যে দুজনের চিকিৎসা চলছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বিজ্ঞাপন

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে সন্দেহজনক হামে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু হামে নিশ্চিত হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৯ জনের, যার মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত। মৌলভীবাজারে সন্দেহজনক মৃত্যু ১৪ জনের, যার মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। সুনামগঞ্জে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৬২ জনের, যার মধ্যে একজনের মৃত্যু হামে নিশ্চিত হয়েছে।

বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, কোম্পানীগঞ্জে চারজন, ধর্মপাশায় একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ১৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৫৪ জন। এ ছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন রোগী চিকিৎসাধীন আছেন। বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আরও রোগী চিকিৎসা নিচ্ছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন