সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না: আরিফুল হক চৌধুরী

সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না: আরিফুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না। প্রয়োজনীয় সংস্কার শেষে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশের জনগনকে আশ্বস্ত করুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি থেকে এরইমধ্যে পরিষ্কার বলে দিয়েছে, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন নয়। আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় যাবে সেই সরকার স্থানীয় নির্বাচন করবে।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো ফ্যাসিস্ট সরকারের অনেক আমলারা সিভিল প্রশাসনে, পুলিশ প্রশাসনে বহাল রয়েছে। আমরা কিন্তু তাদের অতীতের কুকর্মের কথা ভুলি নাই। জায়গা পরিবর্তন করে এক জেলা থেকে আরেক জেলায় তারা আসলেও এক উপজেলা থেকে আরেক উপজেলায় গেলেও আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদের মাধ্যমে এসব আমলাদের তখনকার আমলের চেহারা ও সব কিছুই আমাদের রেকর্ডে সংগ্রহে আছে। আমরা চাই, এই ফ্যাসিস্ট সরকারের দালাল সকল আমলাদের যেন এই সরকার আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে কাঠগড়ায় দাঁড় করান।

সোমবার বিকেলে মৌলভীবাজার বিএনপির আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের দোসরদের নানান চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটে সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা আব্দুর রহিমের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল ওয়ালী সিদ্দীকি, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলম, যুগ্ম আহবায়ক মারুফ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার মজুমদার ইমন, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, বড়লেখা উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন, জুড়ি উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শোয়েব আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুনীল কুমার রায়, মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু, দুরুদ আহমেদ, শ্যামলী সুত্র ধর, কুলাউড়া বিএনপির সিনিয়র সদস্য শওকতুল ইসলাম শকুসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন