ভোলাগঞ্জে অবৈধ উত্তোলন বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে সমাবেশ

ভোলাগঞ্জে অবৈধ উত্তোলন বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে সমাবেশ

ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন ও প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মৌলভীবাজারে উত্তোলনের প্রতিবাদ সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। বুধবার দুপুর ১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নীরবতার সুযোগে অবৈধভাবে সাদা পাথর লুটপাট করছে, যার ফলে হাওর, নদী ও পাহাড়ের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা সংগঠক রাজিব সূত্রধর এবং সঞ্চালনা করেন জেলা সংগঠক হিরণ আহমেদ।

বক্তব্য রাখেন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরি মজুমদার, মহিলা ফোরাম জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী উপস্থিত স্কুলের শিক্ষার্থীরা।

সংহতি জানান হাওর আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব খছরু চৌধুরী, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী,

মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশুতোষ দে, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্ত।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়কে মানববন্ধন করে সাদা পাথর লুটপাট বন্ধ ও দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন