বাড়ি ফিরছিলেন দুই বন্ধু, পথেই গেল ১ জনের প্রাণ

বাড়ি ফিরছিলেন দুই বন্ধু, পথেই গেল ১ জনের প্রাণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নুরপুর এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোয়েম মিয়া উপজলার ব্রাহ্মণপুর গ্রামের মো. বেনু মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ-আরএফএল কোম্পানিতে কাজ করতেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ সদর থেকে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। ব্রাহ্মণপুর গ্রামে পৌঁছালে তাদের চাপা দেয় একটি ট্রাক। এ সময় ছিটকে পড়লে আরেকটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সোয়েম মারা যান। আহত যুবককে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন