হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আব্দুল মজিদ সকালের দিকে তার নিজ পুকুরের মাছ ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন