রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন আবুর রাইয়ান শাহীন।
শুক্রবার স্থানীয় একটি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন পরিচালক মাওলানা মু. আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। তিনি নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান।
এ সময় সহকারী নির্বাচন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মু. ইয়ামির আলী ও সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া।
উপজেলা আমিরের শপথ গ্রহণ শেষে উপজেলা মজলিশে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত শুরা সদস্যরা হলেন মাওলানা এম এ শহিদ, মিছবাহ উল হাসান, জাহাঙ্গীর আহমদ মুহিত, মু. আইয়ুব আলী, এইচ এম আর উল্লাহ, দেলোয়ার হোসাইন বাবলু, এম এ বেগ, মাওলানা মাহমুদুর রহমান, সায়াদ আহমদ, হাফিজ আবুল কালাম, ডা. ফখরুল ইসলাম চৌধুরী ও মু. সাইফুল ইসলাম।
পরে উপজেলা আমির নবনির্বাচিত মজলিশে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

