সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছিনতাই

সিলেট ব্যুরো

সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছিনতাই

সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচক এলাকায় মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি নাসিম হোসাইনের ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে। দিন দুপুরে একজন রাজনৈতিক নেতার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিন সুরমার মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম টাকা ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে বলেছেন এব্যাপারে বিকাশ এজেন্ট নায়েমুজ্জামান কয়েস নামে একজন মামলা করেছেন। অভিযোগ যাছাই বাছাই চলছে।

পুলিশ জানায়, দক্ষিন সুরমার মোগলাবাজার এলাকায় প্রাইভেটকার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নাসিম হোসাইন সত্যতা নিশ্চিত করে জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন