আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ভোটের মাঠে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ।

বিজ্ঞাপন

শেষ পর্যায়ে নির্বাচনি প্রচার তুঙ্গে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পথসভা, গণসংযোগ ও বাজার বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দলীয় নেতাকর্মীরাও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

স্থানীয়ভাবে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল দলীয় সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে প্রচারণা জোরদার করেছেন। বিএনপিতে প্রার্থী পরিবর্তনের পর প্রথমদিকে কিছু বিভ্রান্তি থাকলেও দলীয় নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধভাবে প্রচারণায় নেমেছেন বলে দাবি করছে দলটি। অপরদিকে জামায়াত প্রার্থী তোফায়েল আহমদও নিজ নিজ কর্মীসমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, এখানে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।

এদিকে ধর্মপাশা উপজেলা এনসিপির সদস্যসচিব আজহারুল ইসলাম দিপ্ত বলেন, তরুণ প্রজন্মের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব। তরুণ ও শিক্ষার্থীদের ভোটে উদ্বুদ্ধ করতে বিশেষ প্রচার চালানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...