মাধবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

মাধবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকতা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, এসআই মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মঈনউদ্দিন আহম্মদ, সার্জেন্ট অব. আব্দুল কুদ্দুছ, সাবেক কাউন্সিল দুলাল মোদক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে।

মাধবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন