মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। তিনি মোট ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট, এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাস (শাপলা কলি প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট, মই প্রতীকের প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯৬৯ ভোট এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী জরিফ মিয়া পেয়েছেন ৯১০ ভোট।
এদিকে, আসনটিতে অনুষ্ঠিত ‘হ্যাঁ-না’ ভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৯২৭ ভোট এবং ‘না’ পেয়েছে ১ লাখ ৭ হাজার ১৭৮ ভোট।
মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদ উজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

