বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

বিজ্ঞাপন

পোস্টে তিনি বলেন, সিলেট মহানগর আহ্বায়ক কমিটিতে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভুল আসায় কমিটি সরিয়ে নেয়া হয়েছে। সবকিছু সংশোধন করে পুনরায় কমিটি প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন