হবিগঞ্জের মাধবপুরে একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের আজ বিয়ের দিন ধার্য ছিল।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, একই দিন সকালে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়া জান্নাত তন্নীকে দেখতে পান পরিবারের লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। । খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণীর লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, শুক্রবারই তন্নীর বিয়ের দিন নির্ধারিত ছিল।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, দুই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

