ডেভিল হান্ট অপারেশনে সিলেট সিটির সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজম খানসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ও সোমবার পর্যন্ত অভিযানে আজম খানসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্ট শুরু থেকে সিলেটে মোট ৫৫ অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। তাদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ও সোমবার পর্যন্ত গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট সিটির সাবেক কাউন্সিলর আজম খান, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা সাইরুল কবীর সঞ্জয় ও তার ভাই, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল মিয়া, তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মকন মিয়া, জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ময়নুল ইসলাম, মাইজগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন আনু ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিলন আহমদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

