ঈদুল আযহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু কাল

স্টাফ রিপোর্টার

ঈদুল আযহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু কাল

ঈদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল সোমবার থেকে আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল কার্যক্রম। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টিসিবি। এ কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে।

আগারগাঁও পিএসসি ভবনের পশ্চিম পাশে ট্রাকসেল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিজ্ঞাপন

টিসিবির তথ্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

এর পাশাপাশি পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল সোমবার থেকে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬ (ছয়)টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ টি জেলায় ১০টি করে সর্বমোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রাক সেল শুরু হচ্ছে।

এতে আরো বলা হয়, শুক্রবার ছাড়া আগামী ১০ দিন দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ট্রাকের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর নিকট প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রয় করা হবে। যে কোন ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

ভোক্তারা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, ১৩০ টাকা দরে প্রতি লিটার, এক কেজি চিনি ৮০ টাকায়, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ঈদুল আযহা উপলক্ষ্যে প্রায় ৭২ লক্ষ টিসিবির কার্ডধারী পরিবারের নিকট মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের নিকট প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...