আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা উত্থানের পর কিছুটা কমল স্বর্ণের দাম

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

টানা উত্থানের পর কিছুটা কমল স্বর্ণের দাম

টানা উত্থানের পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। কাল শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ৩ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রুপার দাম কমে ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...