বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি নভেম্বর মাসের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৬৮১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ১৫২ মিলিয়ন ডলার।
বিজ্ঞাপন
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১২ হাজার ৮৩০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১ হাজার ৯০ মিলিয়ন ডলার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

