প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

অর্থনৈতিক রিপোর্টার

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে আয়োজিত সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বিএসইসির ভূমিকা, সামগ্রিক কার্যাবলি, প্রতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনাসহ পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়।

পুঁজিবাজার সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসির নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে বিশেষ সহকারী তানভীর গনিকে অবহিত করা হয়। এসময় তিনি পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন