এস এ পরিবহনের মালিক ও আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ

এস এ পরিবহনের মালিক ও আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ

নথি হস্তান্তরে ঘুষকান্ডে এস এ পরিবহনের মালিক সালাহউদ্দিন আহমেদ ও তার আইনজীবী ওবায়দুল সরকারের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ করে কর অঞ্চল-৫ এর সার্কেল-৯৩ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু আয়কর নথি হস্তান্তর করন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘুষ দিয়ে নথি হস্তান্তরের ঘটনার তদন্ত করছে এনবিআর। এরই প্রেক্ষিতে ব্যাংক হিসাব জব্দ ও তলব করা হয়েছে।

জানা গেছে, সালাউদ্দিন তার আয়কর নথির সংশোধিত বিবরণীতে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার সম্পদ বাড়িয়ে দেখিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন