আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুখবর

আমার দেশ অনলাইন

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুখবর

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী মাসের মুনাফার সঙ্গে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আবদুর রহমান খান বলেন, উৎসে কর হিসেবে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে কাজ হচ্ছে। আশা করি, পরের মাসের মুনাফার সঙ্গে ফেরত দেওয়া যাবে।

গত জানুয়ারি মাসে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ ধার্য হলেও হঠাৎ করেই ১০ শতাংশ উৎসে কর কাটা হয়। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীরা।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশই কাটা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...