অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় অনুপ্রবেশ করেছেন কয়েক ডজন ইসরাইলি বসতি স্থাপনকারী। এ সময় তাদের কেউ কেউ মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচারও পালন করেন।
জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে ওয়াফা জানায়, কয়েকটি দলে ভাগ হয়ে বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদের পূর্বাংশে প্রবেশ করেন। এ সময় তাদের কয়েকজন ডোম অব দ্য রকের বিপরীত পাশে দাঁড়িয়ে কথিত ‘এপিক প্রোস্ট্রেশন’ বা বিশেষ ধরনের ধর্মীয় সিজদা পালন করেন। পুরো সময়জুড়ে তাঁদের নিরাপত্তা দেয় ইসরাইলি দখলদার বাহিনী।
আল-আকসার পূর্বাংশে বসতি স্থাপনকারীদের এ ধরনের ধর্মীয় আচার অব্যাহত রয়েছে। অন্যদিকে, যেসব এলাকায় বসতি স্থাপনকারীরা অবস্থান করছেন কিংবা তাঁদের চলাচলের জন্য নির্ধারিত পথ রয়েছে, সেসব এলাকায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ ও চলাচলে বাধা দেওয়া হচ্ছে।
সকাল ও বিকেলে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সময় মুসল্লিদের ওপর এ বিধিনিষেধ কার্যকর থাকে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
সূত্র: ফানা নিউজ, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা ও কাতারভিত্তিক সংবাদ সংস্থা কিউএনএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


