রাজধানীতে ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

রাজধানীতে ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর মধ্য বাড্ডায় দুই তলা ভবন থেকে পড়ে মো. পলাশ মাদবর (৩৫) নামের এক এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মধ্য বাড্ডা পোস্ট অফিস গলির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল সামি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতের ছোট ভাই মো. আকাশ মাদবর বলেন দুপুরের নিজ বাড়ির দ্বিতীয় তলায় টিনের চাতাল লাগানোর সময় অসাবধানতা বশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার জৈনতপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মান্নান মাদবরের ছেলে। মধ্য বাড্ডা পোস্ট অফিস গলির নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন