রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুকে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার রামপুরা ওয়াপদা রোড এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে দেলোয়ার নামের স্থানীয় এক রিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে। কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


