রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পাপিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


