মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশন কার্যালয়ের সামনে। পরে মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। একের পর এক বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাসংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন