পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া পলাতক নারী কয়েদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই বন্দির নাম রিম্পা। রোববার র‌্যাব মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

কারা সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে বলেন, ওই কয়েদি গত ১৬ জুলাই সন্ধ্যায় কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। রোববার র‌্যাব তাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গ্রেপ্তার ওই নারী কয়েদি কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন কারা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন