ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী নির্বাচিত হন।
এছাড়া প্রচার, প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুক্তাদির নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন— সিলেট থেকে আল আজাদ ও ইস্তেজার চৌধুরী; মৌলভীবাজার থেকে ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও হাবিবুর রহমান বাবলা; হবিগঞ্জ থেকে আফছার চৌধুরী ও আব্দুল মজিদ; সুনামগঞ্জ থেকে মলিক আহসান সামি ও মোকাম্মেল চৌধুরী মেনন; এবং জালালাবাদ অঞ্চল থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


