সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডসহ ৪ দফা দাবি

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেডসহ ৪ দফা দাবি

সরকারি মাধ্যমিকে এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে পদসোপান তৈরি করাসহ চার দফা জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

শনিবার মতিঝিল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও মহানগর কমিটির আয়োজিত এক সভায় এসব দাবি জানান সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

তাদের দাবিগুলো হলো:

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য এন্টি পদ ৯ম গ্রেড সোপান তৈরি করা;

প্রাপ্ত টাইমস্কেল প্রদান;

শত শত প্রশাসনিক পদ পূরণের জন্য নিয়োগ বিধি প্রণয়ন;

এবং মাধ্যমিক শিক্ষা গতি বৃদ্ধির জন্য আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সমিতির প্রাক্তন সভাপতি রেহানা খানম বলেন, মাধ্যমিক শিক্ষায় সংস্কার ব্যতীত শিক্ষার মান নিশ্চিত করা অসম্ভব। ফ্যাসিবাদের দালালেরা এখনও তৎপর। মাধ্যমিক শিক্ষা নিয়ে তারা এখনও ষড়যন্ত্র করছে। শিক্ষকদের সজাগ থাকতে হবে। মাধ্যমিক শিক্ষা গুণগত মান বৃদ্ধির জন্য আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করতে হবে।

শিক্ষক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আহ্বায়ক মো. আক্তার হোসেন মিয়া, সদস্য সচিব এস এম সিরাজুর হক মন্টু, ড. দেওয়ান আযাদ রহমান, মুজাহিদুল ইসলাম, মো. এমারত হোসেন মিয়া, মো. মোরশেদ সরকার, মো. সিকান্দার আলী খান প্রমুখ।

এছাড়াও সভায় শিক্ষকদের অধিকার ও সমস্যা সমাধানকল্পে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্তগুলো হলো:

১. বিগত ১৫ বছর যাবৎ ফ্যাসিবাদী ভূমিকায় পরিচালিত বাসমাশিসকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধভাবে পরিচালিত করা।

২. বাসমাশিসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে সকল মহানগর, জেলা ও স্কুল ভিত্তিক শিক্ষকবৃন্দের ইউনিট কমিটি গঠন করা।

৩. সরকারি মাধ্যমিকে এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে পদসোপান তৈরি করা। ৪. ন্যায্যভাবে প্রাপ্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখা।

৫. শিক্ষকদের পদায়ন নিশ্চিত করা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন