সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদের উদ্যোগে জুলাই সনদে বিহারীদের অবদানের কথা অন্তর্ভুক্তি ও অবিলম্বে পুনর্বাসনের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ইতঃপূর্বে বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর দাবি করা ৭ দফা দাবি মেনে নেয়ার দাবী জানান।
উত্থাপিত দাবি, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বাঁধাসমূহ দূর করা,বাসস্থান হিসেবে যিনি যে ক্যাম্পে আছেন তাকে সেখানেই এলটমেন্ট/বরাদ্দ দেয়া, বাসা বা অ্যাপার্টমেন্ট দেয়ার দু'বছর পর পর্যন্ত গ্যাস, পানি, বিদ্যুৎ ফ্রি ভাবে সরবরাহ অব্যাহত রাখা, বাসার এলটমেন্ট দলিল হস্তান্তরের সময় প্রতি পরিবারকে কমপক্ষে ৩ লক্ষ টাকা সাহায্য প্রদান, প্রতি পরিবার হতে কমপক্ষে দু'জন কর্মক্ষম যোগ্য পুরুষকে বিদেশে চাকুরীতে প্রেরণ, ৩৫ বছর পর্যন্ত বিহারী ছেলে-মেয়েদের স্নাতক শ্রেণি পর্যন্ত সরকারী খরচে লেখা পড়ার ব্যবস্থা,ক্যাম্পের বাইরে বসবাসরত উপযুক্ত বিহারীদের মাঝে শিল্প প্লট বরাদ্দ ও অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা প্রদান।
সমাবেশে বক্তারা বলেন,আমাদের আন্দোলন ও দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচন কমিশনের সহোগীতায় দেশব্যাপী ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বিহারী জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সমাজের মূল স্রোত ধারায় মিশে যাওয়ার প্রদান বাধা দূর হলেও এখনো বিহারীরা মানবতার ভাবে তাদের নিষ্ঠ ক্যাম্পে বসবাস করছে। কোন সরকারই রহস্যজনক কারণে বিহারীদের পুনর্বাসন না করে ক্যাম্প রক্ষণাবেক্ষণের নামে লাখ লাখ কোটি টাকা অপচয় করছেন। বিহারী নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে অপচয় বন্ধে বিহারীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
মিরপুর-১০, মিরপুর-১২ এর কালশী হতে ইসিবি চত্বর, মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার সাথে জুলাই বিপ্লবে বিহারীগণ কাঁধে কাঁধ মিলিয়ে খুনি লীগের পতন ঘটিয়েছে কিন্তু কেহই তাদের অবদানের কথা মুখে আনছেন না। জুলাই সনদে উর্দুভাষী বিহারীদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরার জন্য বিবিআরএ এর নেতৃবৃন্দ সমাবেশ হতে দাবী জানিয়েছে।
জনগণের টাকা অপচয় না করে উপেক্ষিত উর্দুভাষী বিহারীদের পুনর্বাসনের সাথে সাথে তাদের মাঝে ব্যাপক শিক্ষ বিস্তারের জরুরি প্রকল্প গ্রহণের দাবী করেছেন বিহারী বক্তারা।
মহামান্য হাইকোর্টে বিহারীদের পুনর্বাসন বিষয়ে ৩টি রিট মামলা থাকলেও অদ্যবধী সরকার কোন জবাব না দেয়ায় সমাবেশে বিহারীরা বিস্ময় প্রকাশ করেছেন।
আজকের কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব নেয়াজ আহমদ খান। আরো বক্তব্য রাখেন বিবিআর এর সহসভাপতি মো. জাহিদ, কুতুবউদ্দিন শাহ্, আরমান দিল্লিওয়ালা, মো. সাবান, আসমা বেগম, মাহাতাব ভাসানী, আবরার আলী মনা, মো. সনু, সীমা বেগম, নান্নু মহাজন, জুলাই আন্দোলনে আহত জাবেদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

