রাজধানীর বনানীর নৌবাহিনী সদর দপ্তরের সামনে গাড়ি ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩২) এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন তাকে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ভোর রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ওই নারী মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ওই নারীর পরনে ছিল ছাপা শাড়ি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

