রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে ধরেছে উপস্থিত লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

