কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবি পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষণা করা সংগঠনের গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন