শাহবাগ মোড়ে স্বল্প পরিসরে চলছে যানবাহন

শাহবাগ মোড়ে স্বল্প পরিসরে চলছে যানবাহন

জুলাই-আগষ্ট বিপ্লবের আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে অভিযোগ করে আহত কিছু ব্যক্তি ও তাদের স্বজনরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে তাঁরা এই অবরোধ করেন। এতে শাহবাগ মোড় থেকে ফার্মগেট গামী সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। ২০-৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকার পর আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে মাঝামাঝি স্থানে বসে পড়ে। সেখানে পুলিশ তাদেরকে নিরাপত্তার জন্য চারপাশ দিয়ে ঘিরে রেখেছে।

বিজ্ঞাপন

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্বল্প পরিসরে শাহবাগ মোড়ের সকল সড়ক দিয়ে যানবাহন চলছিল।

আন্দোলনকারীদের দাবি জুলাই আগস্ট ঘটনায় আহতদের 'এ' এবং 'বি' এই দুই ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। আহত এবং গুরুতর আহত।। কিন্তু সরকার ‘এ’, ‘বি’ এবং ‘সি’—এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসায় বৈষম্য হচ্ছে উল্লেখ করে তারা জানান, ‘সি’ ক‍্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’ এর মতো সুবিধা রাখা হয়নি। এটি বন্ধ করতে হবে।

এছাড়াও তৃণমূল পর্যায়ে আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে। আন্দোলনকারীদের কেউ কেউ আহতদের সরকারি ভাতার আওতায় আনার দাবিও জানান।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর আমার দেশকে জানান, ২০-৩০ জন মানুষ শাহবাগ মোড়ে রাস্তার মাঝখানে বসে আছেন। তাদের চারপাশে পুলিশ নিরাপত্তার স্বার্থে দাঁড়িয়ে আছে। তবে যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন