রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ধানমন্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সিটিটিসি জানায়, গ্রেপ্তারকৃত হৃদয় হাসান লাবলু সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিল।

গ্রেপ্তারকৃত হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন