পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন

পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন
আগুন। প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার বিকেলে ৫টা ২৫ মিনিটের দিকে ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, গুদামটিতে প্লাস্টিকের সামগ্রী রাখা হতো।

#ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...