রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ।
তারা হলেন-আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুণ (২০)।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে জুরাইন খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ৫-৬জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


