ঢাকায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী স্পেকট্রাম

ঢাকায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী স্পেকট্রাম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর আয়োজনে ঢাকায় শুরু হয়েছে তিনদিনব্যাপী স্পেকট্রাম ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার শুরু হয়েছে এই সিম্পোজিয়াম। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনব্যাপী সিম্পোজিয়ামে আয়োজক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, ইরান, অষ্ট্রেলিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, মায়ানমার, ভিয়েতনাম, ভানুয়াতু, টোঙ্গো, লাওসসহ সংশ্লিষ্ট দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক রেগুলেটরি সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, টেলিকম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন

এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) এর সহযোগী সদস্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংগ্রহণ করেছে সিংগাপুরের CISCO ও INMARSAT, GSMA (Hongkong), জাপানের কেডিডিআই কর্পোরেশন, গ্লোবাল স্যাটেলাইট অপারেটরস অ্যাসোসিয়েশন, অ্যামাজন, মেটা, স্টারলিংক, কোয়ালকম ইন্ডিয়া, হুয়াইয়ে টেকনোলজিস, টেলিনর এশিয়া , অষ্ট্রেলিয়ার প্যালেস কনসাল্টিং এবং জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অব কমিউনিকেশন এন্ড টেকনোলজি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর সচিব ড. মো: মুশফিকুর রহমান বলেন, রেডিও স্পেকট্রাম দুষ্প্রাপ্য ও মূল্যবান সম্পদ যার সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। স্পেকট্রামের যথাযথ ব্যবহার একটি দেশের সামাজিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, ফোকাল সংস্থা হিসেবে এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) সদস্য দেশসমূহ এই সিম্পোজিয়ামের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও ধারণা বিনিময়ের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে।

এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব Mr. Masanori Kondo বলেন, সিম্পোজিয়ামটি স্পেকট্রাম নীতি, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় জড়িত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নীতিনির্ধারক, টেলিকম নিয়ন্ত্রক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানসমুহের জন্য তৈরি করা হয়েছে।

সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো: এমদাদ উল বারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন