যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা সন্তান গুরুতর আহত হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- আব্দুল জব্বার, তার তার স্ত্রী রুনা আক্তার। তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতদের স্বজনরা জানিয়েছে, তাদের বাসা রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন