ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে আওয়ামী লীগের তিন কর্মী আটক হয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহমেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাদের মধ্যে সাব্বির রাজধানীর মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানে তিন যুবককে আটকের সময় ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে। খবর পেয়ে গুলশান থানা-পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের নিজেদের হেফাজতে নেয়।

গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন